ব্যাটিং উইকেটে সুবিধা পাবে টাইগাররা

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল থাকায় ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ অনেক দলের চেয়ে এগিয়ে। এমনটাই মন্তব্য করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

অলরাউন্ডারের সংখ্যা বেশি হওয়ায় জিম্বাবুয়ের ব্যাটিং উইকেটে সুবিধা পাবে টাইগাররা। ৫-৬ বছর ধরে জাতীয় দলে যারা খেলছেন এখনই তাদের দায়িত্ব নেওয়ার মোক্ষম সময় বলেও মনে করেন এই টাইগার অলরাউন্ডার।

ইউরো-কোপার ঝলকানিতে যেন অনেকটাই ম্লান টাইগারদের টেস্ট জয়। যতটুকু আলো কেড়েছে, তাও মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ঘোষণায়।

মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, আমাদের দলে যে অভিজ্ঞ ৪ জন খেলোয়াড় আছেন এবং সঙ্গে তারুণ্যের যে মিশেল আছে-সেটা অন্যান্য অনেক দলেই নেই। এদিক দিয়ে আমাদের অবস্থান খুবই ভালো। আমাদের অপশন অনেক বেশি। টেস্টের সব অভিজ্ঞতা কাজে না লাগলেও উইকেটের বোঝা পড়াটা কাজে দেবে শর্টার ভার্সনে। বোলারদের দাপটের কারণে টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিলেও রিয়াদ-সাদমান-শান্তদের ইনিংসগুলোই প্রমাণ করে জিম্বাবুয়ের উইকেট ব্যাটিং স্বর্গ। দলের অলরাউন্ডারের আধিক্য থাকাকে তাই বাড়তি পাওনা হিসেবে দেখছেন সৈকত।

সৈকত বলেন, টেস্ট ম্যাচটা দেখলাম, যেটা উইকেট খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। বোলারদের জন্য খুব বেশি সাহায্য এখানে নেই। প্রথম এক ঘণ্টা হয়ত একটু সাহায্য থাকে। পরে তেমন একটা সাহায্য থাকে না। বোলারদের জন্য এখানে একটু চ্যালেঞ্জ বলে মনে করছি।

বাংলাদেশকে সমীহের চোখে দেখে বিশ্ব ক্রিকেট। তবে ৪ সিনিয়রের বাইরে দায়িত্ব নিয়ে জেতানো ম্যাচের সংখ্যা হাতে গোনা। লিটন-সৌম্য-শান্তদের প্রতিভা নিয়ে প্রশ্ন না থাকলেও, ধারাবাহিকতা নিয়ে বরাবরই উঠেছে অভিযোগ। সমসাময়িক এই সতীর্থদের পাশাপাশি

শুক্রবার (১৬ জুলাই) মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।