ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ে সফরকারী দল। দলের খাতায় মাত্র ৯ রান যোগ করতেই ৪ উইকেট হারায় দলটি।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষেও একই নৈপুণ্য দেখালেন তরুণতুর্কি মেহেদী হাসান।

ইনিংসের প্রথম ওভারের মাত্র তিন বলের মাথায় কিউই ব্যাটসম্যান রাচীন রবিন্দ্রকে সহজ ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান। অভিষেক ম্যাচেই গোল্ডেন ডাকের শিকার হলেন রাচীন। তৃতীয় ওভারের পঞ্চম বলে সাকিব আল হাসানকে কাট করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন উইল ইয়াং। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন সাকিব। ১১ বলে ৫ রান করে আউট হন ইয়াং। ৩ ওভার শেষে ২ উইকেটে মাত্র ৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

চতুর্থ ওভারে নাসুম আহমেদ বোলিংয়ে এসে তুলে নেন কলিন ডি গ্র্যান্ডহোমকে। তুলে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। বাংলাদেশের তিন স্পিনারই শুরুতেই উইকেটের দেখা পেলেন। বাংলাদেশের তিন স্পিনারের সামনে নিউজিল্যান্ডের টপ অর্ডার দাঁড়াতেই পারল না! চতুর্থ ওভারে গ্র্যান্ডহোমকে আউট করার দুই বল পর আবারও উইকেটের দেখা পেলেন নাসুম। ৬ বলে ২ রান করা ব্লান্ডেল তার আর্ম বলে বোল্ড আউট হন।

৭ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২২ রান।

এ মুহূর্তে ক্রিজে রয়েছেন টম লাথাম ও হ্যানরি নিকোলস।