ব্যাটিং বিপর্যয়ে লঙ্কা

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পুরো ওভার খেলতে ব্যর্থ হয় টাইগার ক্রিকেটাররা। ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান।

শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন দুশমন্ত চামিরা এবং লক্ষ্মণ সান্দাকান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরির ওপর ভর করে এই পুঁজি পায় বাংলাদেশ। মুশফিক একাই করেন ১২৫ রান। ১২৭ বলের এই ইনিংস খেলার পথে ১০টি চার মেরেছেন তিনি। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে আর ভুল করেননি। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একাই লড়াই করেন মুশফিকুর রহিম। একপ্রান্ত আগলে রেখে তুলে নেন ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি।

মঙ্গলবার (২৫ মে) দ্বিতীয় ওয়ানডের শুরুতেই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ও সাকিবকে হারিয়ে হোঁচট খায় স্বাগতিক বাংলাদেশ। তামিম করেন ১৩ রান, আর সাকিব ফিরেছেন শূন্য হাতেই। তবে দলের দুঃসময়ে হাল ধরেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিম।