ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একটি করে গোল করেছেন পাওলিনহো ও থিয়াগো সিলভা।
মস্কোয় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বুধবার রাত ১২টায়।
৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শেষ ষোলোয় ‘এফ’ গ্রুপের রানার্সআপ মেক্সিকোর বিপক্ষে খেলবে তিতের দল।
ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করলেন সিলভা
৬৮ মিনিটে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দিয়েছেন থিয়াগো সিলভা। নেইমারের কর্নার কিক থেকে আসা বল হেডে জালে পাঠান এই ডিফেন্ডার।
প্রথমার্ধের খেলা শেষে
ব্রাজিল ১-০ সার্বিয়া।
পাওলিনহোর গোলে এগিয়ে ব্রাজিল
৩৬ মিনিটে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দিয়েছেন পাওলিনহো। ফিলিপে কুতিনহোর পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান বার্সেলোনার এই মিডফিল্ডার।
ব্রাজিল দলে বড় ধাক্কা
ম্যাচের মাত্র দশম মিনিটেই বড় ধাক্কা খেল ব্রাজিল। চোট পেয়ে মাঠ ছেড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো। তার জায়গায় এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ফিলিপে লুইস।
সার্বিয়ার সঙ্গে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে ব্রাজিলের। আর সার্বিয়াকে জিততে হবে।


