ক্রীড়া ডেস্ক: ইনজুরি থেকে সুস্থ হয়ে পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। হাল্কা অনুশীলনও শুরু করেছেন। তাকে রেখে সোমবার রাতে ২৩ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ তিতে দল ঘোষণায় কোনো চমক দেননি। প্রত্যাশামাফিক যাদের দলে সুযোগ পাওয়ার কথা ছিল তারাই আছেন।
ব্রাজিলের ২৩ সদস্যের বিশ্বকাপ দল
গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ক্যাসিও।
ডিফেন্ডার: দানিলো, ফ্যাগনার, মার্সেলো, ফিলিপ লুইস, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, মিরান্দা, পেদ্রো জেরোমেল।
মিডফিল্ডার: কাসেমিরো, ফার্নানদিনহো, পাওলিনহো, ফ্রেড, রেনাতো অগাস্তো, ফিলিপে কুতিনহো, উইলিয়ান, ডগলাস কস্তা।
ফরোয়ার্ড: নেইমার, টাইসন, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো।


