অপূর্ব দেব: ব্রাহ্মনবাড়িয়া বিজয়নগরে মুক্তিযোদ্ধা ভবন উদ্ভোধন করা হয়েছে হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় ২কোটি ১৮লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ভবনটি উদ্ভোদন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরী এম পি। উদ্ধোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন অনেক ভুয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ভাতাসহ বিভিন্ন সরকারী সুবিধা নিচ্ছে তাদেরকে চিন্নিত করতে হবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আ লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এডঃ জহিরুল হক ভ’ইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার তারা মিয়া প্রমূখ।


