শেখ মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রির্পোটারঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে সাইফুল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল উপজেলার কেন্দুয়াই গ্রামের আলমগীরের ছেলে। সে স্থানীয় হীরাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, সাইফুল ও তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাইপাস সড়ক মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করে।


