পাবনা প্রতিনিধি : রোববার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীন কামাল জানান, রোববার রাত ১২টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ স্টেশনের পশ্চিম দিক থেকে পায়ে হেঁটে ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে একটি দোকার ওপর গিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার নাম-পরিচয় জানা যায়নি।


