ভারতীয় শাটলার শ্রীকান্ত অস্ট্রেলিয়া ওপেন জিতলেন

ক্রীড়া ডেস্ক : অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ও অলিম্পিক চ্যাম্পিয়ন চেন লংকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেন সুপার সিরিজ জিতিছেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত। রোববার চেন লংকে ২২-২০, ২১-১৬ গেমে হারিয়ে ক্যারিয়ারের চতুর্থ শিরোপা জিতেছেন শ্রীকান্ত।

র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা শ্রীকান্ত টানা দ্বিতীয় শিরোপা জিতলেন। অস্ট্রেলিয়া ওপেন সুপার সিরিজ জেতার আগে গত রোববার ইন্দোনেশিয়ান ওপেন সুপার সিরিজ প্রিমিয়ার জিতেন ভারতীয় শাটলার। এর আগে গত এপ্রিলে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে গিয়েছিলেন। কিন্তু শিরোপার স্বাদ পাননি। প্রথম ভারতীয় শাটলার হিসেবে পরপর তিনটি প্রতিযোগীতায় ফাইনালে যাওয়ার কৃতিত্ব দেখান শ্রীকান্ত।

প্রাক্তন নম্বর ওয়ান তারকা চেন লংয়ের বিপক্ষে ফাইনালের আগে পাঁচ ম্যাচ খেলেছিলেন শ্রীকান্ত। কিন্তু একটিতেও জয় পাননি শ্রীকান্ত। রোববার সিডনি অলিম্পিক পার্ক স্পোর্টস সেন্টারে দাপট দেখিয়ে প্রথম জয় তুলে নেন ২৪ বছর বয়সি শ্রীকান্ত। ফাইনালের শিরোপা জিততে মাত্র ৪৬ মিনিট সময় নেন। শিরোপা জয়ের পাশাপাশি ৭ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার পেয়েছেন।