ভাসানচরে এই প্রথম রোহিঙ্গা শিশু জন্ম নিল। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মো. কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে জন্ম নেয় শিশুটি। তাদের তৃতীয় সন্তান এটি।
শুক্রবার (১১ ডিসেম্বর) শিশুটি জন্ম নেয়। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দলের সঙ্গে ভাসানচরে নতুন ঠিকানায় পা রাখে পরিবারটি।
এসব তথ্য নিশ্চিত করে ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপপ্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির জানান, শুক্রবার ভোরে ভাসানচরে আশ্রিত এক রোহিঙ্গা দম্পতির ঘরে শিশুসন্তান জন্ম নেয়। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন। তাদের ঘরে এটি তৃতীয় সন্তান।


