“ভেড়ামারা চৈতন্য মোড়ে ট্রাকের ধাক্কায় পা হারালেন সাইকেল আরোহী সেলিম”

কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি আমিন হাসানঃ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের   চৈতন্য মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় বাই সাইকেল আরোহী পা হারালেন। আজ মঙ্গলবার আনুমানিক বিকাল ৫:৩০ মিনিটের সময় এই ঘটনা ঘটে।আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট বাই সাইকেল আরোহী সেলিমকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।
সাইকেল আরোহী সেলিম (৩৫) ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়ন সাতবাড়ীয়া হিসনাপাড়া এলাকার শহিদুল শাহের ছেলে সে পেশায় একজন নির্মান শ্রমিক। সে কাজ শেষ করে সাইকেল যোগে ভেড়ামারা হয়তে সাতবাড়ীয়া শ্মশান হিসনাপাড়ায় নিজ বাসায় ফিরছিলেন। ট্রাকের নং ঢাকা মেট্রো-ট ১৫-১৪৮৫ ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি হয়ে ট্রাকটি থানা হেফাজতে নেন।