ভৈরবে ট্রেনের ইঞ্জিন ও ছাদে অবৈধ ভাবে যাতায়াত ও দূর্ঘটনা এড়াতে সাঁড়াশি অভিযান

মোঃ সালাহ্উদ্দিন ভৈরব জোনাল প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চৌকি ইনচার্জ জনাব মোঃ জাহাঙ্গীর আলম এক সুদৃষ্টান্ত স্হাপন করছেন। জনসাধারণের কল্যাণময় উদ্যোকের মাধ্যমে।আজ মঙ্গলবার ২৭/০৮/২০১৯ইং তারিখ সকাল হতে ভৈরব আরএনবি চৌকি ইনচার্জ জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে শুরু হয় নিরাপদ রেল ভ্রমন নিশ্চিত করনে এক সাড়াশি অভিযান।

জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযানে যোগদান করেন।(আরএনবি) হাবিলদার মোঃ মজিবুর রহমান, সদস্য মোঃআব্দুস সালাম, দুলাল মাহমুদ,মনির হোসেন, ফরহাদ, দিদার এলাহী। এই অভিযানে তাড়া ট্রেনের ছাদে ও ইঞ্জিনে অতিরিক্ত যাত্রী হয়ে যাতায়াতকে নিষেধ করে দূর্ঘটনা এড়িয়ে নিরাপদ রেল ভ্রমনকে নিশ্চিত করতে এই সাড়াশি অভিযান পরিচালনা করছেন বলে জানা গেছে।

নিরাপদ রেল ভ্রমন এই অভিযানের বিষয়ে জানতে চায়লে, অপরাধ চলমান অনুসন্ধান সংস্থা ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন লিঃ বাংলাদেশ, ক্রাইম পেট্রোল বিডিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভৈরব চৌকি ইনচার্জ জনাব মোঃ জাহাঙ্গীর আলম জানান, নিরাপদ রেল ভ্রমনকে নিশ্চিত করতে যে কোন ধরনের প্রদক্ষেপ নিবেন তাড়া।পাশাপাশি জীবনের ঝুকি নিয়ে অবৈধ ভাবে যাতায়াতকে নিষেধ করে জনসাধারণকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।