বিশেষ প্রতিনিধি: সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে রাজাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল খালেক এর ভাই হারুন কে জুয়াখেলা কেন্দ্র পশ্চিম ইলিশা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুন বেপারীরা পিটিয়ে আহত করেন। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রোদ্রেরহাট নামক জায়গায় দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ৮
শনিবার সকালে এই ঘটনা ঘটে।
ঐ ঘটনার শালিশি বৈঠকে বসে শনিবার সকালে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খান উপস্থিতিতে এই সময় উভয় পক্ষের সম্মতিতে আগামী শনিবার শালিশের তারিখ নির্ধারিত হয়।
তারিখ নির্ধারন হয়ে দুপক্ষের লোকজন বের হয়ে কথা-কাটাকাটি হয়ে এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে মারধর হয় এই সময় উভয়পক্ষের মহিলাসহ -৮ জন আহত হন।
আহতরা হলেন রাজাপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল খালেক, পশ্চিম ইলিশা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুন বেপারী, হাজেরা বেগম, আমিরুন বেগম, সিরাজ বেপারী, জহিরুল ইসলাম, আমির হোসেন, হারুন, সামছুল হকসহ আরো ৪/৫ জন কে প্রাথমিক চিকিৎসা দিলেও গুরুত্ব আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।


