আল-আমিন এম তাওহীদ ভোলা ॥ পুলিশ জনতা হলে এক, মাদক মুক্ত হবে দেশ। এ স্লোগানকে ধারণ করে ভোলা জেলা পুলিশের আয়োজনে এক বিশাল মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১৩ডিসেম্ববর (বুধবার) সকাল ১১টার দিকে জেলা পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে এ র্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাদক বিরোধী র্যালীতে অংশগ্রহণ করে বরিশাল বিভাগ পুলিশ রেঞ্জের (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ভোলা জেলা পুলিশ সুপার, সদর সার্কেল হেডকোয়ার্টারস মোঃ রিয়াজ, সদর সার্কেল অতিরিক্ত সাব্বির হোসেন ও ভোলা পৌরসভার সকল কাউন্সিলর, শিক্ষার্থী প্রমূখ।
মাদক বিরোধী সাইকেল র্যালী শেষে বরিশাল পুলিশ রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা একটিমাদক মুক্ত দেশ গড়বো। মাদক মুক্ত করতে হলে সকলকে এগিয়ে অঅসতে হবে। এ মাদকের ছোবলে পরে তরুণ ও যুবসমাজ ধংশের পথে যাচ্ছে। শুধু মাদক নয় কোন শিক্ষার্থীও ধুমপান করতে পারবে না। ধুমপান সিগারেট থেকে সকলকে বিরত থাকতে হবে। এ ধুমপান থেকেই মাদকের সাথে যুক্ত হয়। তাই সকলকে সচেতন হতে হবে এবং মাদক ব্যবসায়ীদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। আপনার পাড়া মহল্লায় কে মাদক বিক্রি করে সে তথ্য আপনি জানেন। যারা মাদক ব্যবসায়ীদের তথ্য দিবেন তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে।


