ভোলায় স্বাধীনতা দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

আল-আমিন এম তাওহীদ ভোলা:  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা-২০১৯ইং সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫এপ্রিল) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মীর মো. সাফিন মাহমুদের সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মৃধা মোজাইদুলহক, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সদর সার্কেল সাব্বির হোসেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, ওসি সদর ছগির মিঞা, ওসি লালমোহন খায়রুল কবীর, ক্রীড়া সংস্থার মো. ফয়সাল, রবীন চৌধুরী,প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, খেলা-ধুলায় শরীর স্বাস্থ্য এবং মন-মানষিকতা ভাল থাকে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলা-ধুলার বিকল্প কিছুই নেই। লেখা পড়ার পাশাপাশি খেলা-ধুলায় অংশ নিতে হবে। তরুণ ও যুব সমাজ খেলা-ধুলার দিকে তাবিত হলে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা থাকবে। এক সময়ে প্রতিটা গ্রামে গ্রামে কাবাডি খেলা, হা ডু ডু খেলা, ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলা ধুলা হতো কিন্তু সেগুলো এখন আর দেখা যাচ্ছে না। আমরা চাই তরুণ ও যুব সমাজ আবারো সেই খেলা ধুলায় মনোযোগি হবে। ভোলা জেলা হবে একটি মুক্ত জেলা, এ জেলায় কোন মাদকের আস্তানা থাকবে না। যেখানে মাদক সেখানেই জেলা পুলিশের অভিযান। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে ভোলার এসপির সহযোগিতা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছেন।

উক্ত প্রতিযোগিতায় মাঠে ছিলেন ভোলা সদর বনাম লালমোহন। ৫২ পয়েন্ট পেয়ে লালমোহন দলটি চ্যাম্পিয়ান হয় এবং ভোলা সদর দলটি ২৭ পয়েন্ট পেয়ে র‌্যানার্স-আপ হয়েছে। এছাড়াও লালমোহন চ্যাম্পিয়ন দলকে ২০হাজার টাকা ও ভোলা সদর রানার্স-আপ দলকে ১০হাজার টাকা পুরুস্কার দেন ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন তার প্রিয় গ্রæপের পক্ষ থেকে।