ভোলা চরফ্যাশনে সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরন বিতরন  

মোঃশহিদুল ইসলাম জামাল মীর: চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন উপজেলার এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন, শিক্ষা উপকরণ বিতরণ ও সততা সংঘের ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় দুর্নীতি প্রতিরোধ কমিটি চরফ্যাসন উপজেলা কর্তৃক আয়োজিত ও দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয় এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মনির আহমেদ শুভ্র।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব নাসিম আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক জনাব জনাব মোঃ জুলফিকার আলী, চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব আশীষ কুমার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জিয়াউল হক মিলন।