ভোলা চরফ্যাশন উপজেলার ওসমানগন্জ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

মোঃশহিদুল ইসলাম জামাল মীর চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ  ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচীর অংশ হিসেবে ভোলার চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মসূচীর ঘোষণা করা হয়। কর্মসূচীর বাস্তাবায়ন করেন উপজেলা প্রশাসন।

এসময় ওসমানগঞ্জ ৪২জন ভিক্ষুকদের তালিকা অনুযায়ী ৩জনকে একটি করে গরু, ৫জনকে ২টি করে ছাগল, ৭জনকে ২টি করে সেলাইর মেশিন, ২৩জনকে ২০টি করে হাস এবং ৮জনকে ব্যবসায় করার জন্য মোট ১লাখ ৫৪হাজার ৫০০শ’ টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রুহল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন আখন।

ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আনিসুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসরাফুল ইসলাম ফোটন, সাংবাদকর্মি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।