বিশেষ প্রতিনিধি: চরফ্যাশন উপজেলায়প্রধানমন্ত্রীর উচ্ছেদ অভিযানের অংশ বিশেষ উচ্ছেদঅভিযান শুরু করেছেন পানি উন্নয়ন বোড ডিভিশন-২।সোমবার সকাল ১০টায় চরফ্যাশন বাজারের জনতারোর্ড পূর্বমাথা লঞ্চঘাট খালটি দখল করে গড়ে উঠে৫তলা বিশিষ্ট্য বিল্ডিংসহ বেশ কিছু অবৈধ স্থাপনাউচ্ছেদ অভিযান করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগত বন্ধুমন্ডল। ভোলা ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসানমাহমুদ,এসডি মিজানুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডকর্মকর্তা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরেরকর্মকর্তাগন ওই সময় উপস্থিত ছিলেন।
উচ্ছেদেপৌরসভা ৪নম্বর ওয়ার্ড সাবেক লঞ্চঘাট খালেরদু’পাশে মুদি, চায়ের দোকান,ওষুধ ফার্মেসী, ফলেরদোকান,লন্ডি, কাঁচা বাজারের দোকান ও বসতীঘরসহপ্রায় ২০টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে। পানিউন্নয়ন বোর্ড দুই মাস পূর্বে থেকেই মৌখিকভাবেএসকল স্থানপনার মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।সর্ব শেষ গতকাল রবিবার এই অভিযান চলে। মানুষযার যার আসবাপত্রসহ মালমাল সরিয়ে নিতে ব্যস্ত হয়েপড়েছে। উৎসুক জনতা দেখতে ভিড় জমাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের এসডি মিজানুর রহমান বলেন,আমাদের অভিযান অব্যহত থাকবে। প্রধানমন্ত্রীরঘোষণা মোতাবেক চরফ্যাশন, মনপুরা, তজুমুদ্দিন ওলালমোহন উপজেলায় খালের উপর অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হবে। যাতে সরকার খালগুলোপুনঃ মেরামত করতে পারে।


