ভোলা চরফ্যাশন প্রধান মন্ত্রীর দেওয়া ত্রানের টাকা হরিলুট

মোঃশহিদুল ইসলাম জামাল মীর; চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাট নুরাবাদ ইউনিয়নে গত ৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে ০৩.০০৭.০৩৭.০০.০০.৫৩৬.২০১৯/১১৩৬ নং স্বারকের মাধ্যমে নুরাবাদ ইউনিয়নের  নুরাবাদ ৫ নং ওয়ার্ড গ্রামের রোশনা বেগম,স্বামী আঃ মালেকের জন্য ৩০০০০/=টাকা বরাদ্দ করেন।বরাদ্দকৃত টাকার চিঠি ভুক্তভোগীর কাছে পৌঁছার পূর্বে স্থানীয় নুরাবাদ ইউনিয়ন আওমীলীগ যুগ্ন আহবায়ক নুরনবী আব্বাস নুরাবাদ গ্রামের কুখ্যাত প্রতারক মোঃশাহিন পিং কালু কন্ট্রাক্টরকে অবগত করেন। শাহিনকে ভোলা জেলা পরিষদের সদস্য নুরাবাদ ইউনিয়ন আওমীলীগ আহ্বায়ক আলহাজ্ব মোঃশাহাবুদ্দিন মাষ্টার ও নুরাবাদ ইউনিয়নের  যুগ্ন আহ্বায়ক নুরনবী আব্বাস ব্যাক্তি শনাক্তকরণ প্রত্যায়ন পত্র দেন। প্রত্যয়ন পেয়ে শাহিন মালেক নাময়ী ব্যাক্তির ভাবি রাহিমাকে রোশনা সাজিয়ে টাকা তুলে নেন। পরে রোশনার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে  চিঠি আসার পর উপজেলা  অফিসে যোগাযোগ করলে জানতে পারেন টাকা তোলা হয়ে গেছে।

এ ব্যাপারে প্রতারক রাহিমার কাছে জানতে চাইলে তিনি বলেন,শাহিন আমাকে বলছে টাকা তোলার সকল রিক্স তার। মালেকের কাছে জানতে চাইলে মালেক ব্যবহারিত মোবাইল ফোনে  যোগাযোগ করলে তিনি  জানান,৩০০০০/ ত্রিশ হাজার টাকা =তুলে শাহিন আমাকে ১২০০০/= টাকা দিয়েছে,বাকীটা শাহিন অন্যান্য নেতা সহ নিজে খরচ হিসাবে নিয়েছে।শাহিন গরুচুরি মামলায় জেলে থাকার কারনে মতামত নেওয়া যায়নি।

এব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান এরুপ একটি অভিযোগ আমি পেয়েছি এবং নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমানও আমাকে জানিয়েছে সুনিদিষ্ঠ তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।