মোঃআলাউদ্দিন ঘরামী দক্ষিণ আইচা প্রতিনিধি ঃ ভোলা জেলার দক্ষিণ আইচা থানা,৫টি ইউনিয়ন নিয়ে ঘটিত দক্ষিণ আইচা থানা। আর এ থানায় বসবাস করেন প্রায় একলক্ষ পঞ্চাশ হাজার লোক। মাএ একটি বাজার দক্ষিণ আইচা।
এই বাজারে নেই কোন পানি নিস্কাসনের ব্যবস্থা,দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ীদের প্রানের দাবি দক্ষিণ আইচা বাজারের মেইন সড়কটি দ্রুত মেরামত করা এবংদক্ষিন আইচা বাজারের মেইন রোডে পানি নিস্কাসনের জন্য ড্রেনের ব্যবস্থা করা সহ বাজারের উন্নয়ন মুলক কাজ করার জন্য অনুরোধ জানান উন্নয়ন কতৃপক্ষের কাছে।
বাজার ব্যবসায়ী আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সী জানান দক্ষিণ আইচা বাজার একটি থানা সদর বাজার অথচ এই বাজারে নেই কোন ড্রেন,আমি চরফ্যাসনের অভিবাবক আমার প্রানের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের নিকট আকুল আবেদন দক্ষিণ আইচা বাজারের ড্রেন,মেইন সড়ক সহ বাজারের উন্নয়ন মূলক সকল কাজ দ্রুত ব্যবস্থা করার জন্য।
বস্র ব্যবসায়ী নিরব হুজুর জানান আমাদের প্রতিদিন কিছু না কিছু ক্ষতি হতে চলছে।যদি দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা যারা ব্যবসা করি তাদের অনেক উপকারে আসবে।এ দিকে বাজার ব্যবসায়ী জনাব ফরিদ উদ্দিন মাস্টার জানান আমরা বাজার ব্যবসায়ীরা প্রতি নিয়ত ক্ষতি গ্রস্থ। দ্রুত ব্যবস্থা নিলে আমরা উপকৃত হব।


