ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি ভ্যাকসিন নেন।

 

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে তারা তিনজনই করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।