মগবাজারে বিস্ফোরণ: ৪৪ ঘণ্টা পর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

মগবাজারের ওয়্যারলেস গেটের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।

উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. হারুনের বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, মরদেহটি ওই ভবনে দায়িত্বে থাকা কেয়ারটেকারের। বিস্ফোরণের সময় থেকেই তিনি নিখোঁজ ছিলেন।