মাগুরা-মহম্মদপুর সড়কে ট্রাক খাদে পড়ে এক চালক নিহত

মাগুরা: মাগুরা-মহম্মদপুর সড়কের বরুনাতৈল এলাকায় ট্রাক খাদে পড়ে রেজাউল মোল্যা (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি নড়াইল জেলার কলাগাছি গ্রামের দাউদ মোল্যার ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুপুরে পাথর বোঝাই ট্রাক নিয়ে রেজাউল মোল্যা মহম্মদপুর উপজেলার বিনোদপুর থেকে মাগুরা শহরে ফিরছিলেন। পথে বরুনাতৈল এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে রেজাউল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।