মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : রোববার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তোলেন সুনীল নারিন ও ক্রিস লিন। তারা দুজন ৬ ওভারে ১০৫ রান তোলেন। লিনের চেয়ে বেশি আগ্রাসী ছিলেন নারিন। তিনি বেঙ্গালুরুর বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন।

যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরি। ২০১৪ সালে কলকাতার ব্যাটসম্যান ইউসুফ পাঠান দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনি সেবার ১৫ বলে করেছিলেন অর্ধশত রান। আজ তার রেকর্ডে ভাগ বসিয়েছে নারিন। ১৭ বলে ৫৪ রান করে আজ আউট হন ক্যারিয়ান এই অলরাউন্ডার। যেখানে ৬টি চারের পাশাপাশি ৪টি ছক্কার মারও ছিল। বাউন্ডারি থেকে নারিন রা পেয়েছেন ৪৮টি (৬টি চারে ২৪ ও ৪টি ছক্কায় ২৪)!

আইপিএলের চলতি আসরে এটা নারিনের প্রথম হাফ সেঞ্চুরি। এর আগে তিনি সর্বোচ্চ ৪২ রান করেছিলেন। ২১ এপ্রিল গুজরাট লায়ন্সের বিপক্ষে সেই রান করেছিলেন তিনি।