মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৪৬ হাজার ৭৬২ ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল,৮০ লিটার দেশি মদ,২৪ গ্রাম হেরোইন,৬ বোতল বিদেশি মদ ও ১০০ কেজি ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।