মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল, ২৪ গ্রাম হেরোইন, ৭৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ৬টি গাঁজা গাছ ও ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছেও বলে জানান তিনি।