নিজস্ব প্রতিবেদক, রংপুর : বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার সোনার চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি। পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। রংপুরে মাদককে ‘না’ বলে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়েছেন ১৩০ জন মাদক চোরাচালানি।
রংপুর কমিউনিটি পুলিশিং ৮নং ওয়ার্ড মহানগর শাখার আয়োজনে মাদক চোরাচালানির আত্মসমর্পণ, বাল্যবিবাহ ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে এই শপথ নেন মাদক চোরাচালানিরা।
মাদক চোরাচালানিদের পুনর্বাসন করতে আত্মসমর্পণ করা ৩০ জনকে একটি করে ভ্যান দেওয়া হয় নীলসাগর গ্রুপের পক্ষ থেকে। বাকিদের আর্থিক সহায়তা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব সুশান্ত ভৌমিক, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান মিটু, হারাগাছ পৌরসভার মেয়র হাকিবুর রহমান প্রমুখ। পরে পুলিশ সুপার মিজানুর রহমান মাদক চোরাচালানকে ‘না’ বলে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের শপথ বাক্য পাঠ করান।


