মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার রিয়ালের সাবেক স্ট্রাইকার

খেলা ডেস্কঃ স্পেনে মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের এক অভিযানে গ্রেপ্তার হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার এদউইন কঙ্গো।

মঙ্গলবারের এ ঘটনায় আরও ১০জনকে পুলিশ গ্রেপ্তার করে। যদিও সেন্ট্রাল নারকোটিকস ব্রিগেডের কাছে তিনি এ বিষয়টি অস্বীকার করেন। পরে একটি স্টেটমেন্ট দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।