মানিকগঞ্জের আটিগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫-তম জন্মদিন পালিত 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সূযোগ্য কন্যা, জাতিসংঘের সদ্য সমাপ্ত ৭৬তম অধিবেশনে এস ডিজি অগ্রগতি পুরস্কার- ক্রাউন জুয়েল- মুকুটমনি প্রাপ্ত, ক্ষমতাধর বিশ্বের ২য় নারী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আটিগ্রাম ইউনিয়ন শাখা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ আটিগ্রাম ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এস এম দুলাল হোসেন এ অনুষ্ঠানের আয়োজন করেন। জন্মদিন উপলক্ষে তার নেতৃত্বে বিকেল পাঁচটা বাজে কোষাভাঙ্গা জামে মসজিদের আঙ্গিনায় নারিকেলের চারা রোপণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করে সংগঠনটি।
আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এস.এম.দুলাল হোসেন বলেন, ১৯৪৬ সনের ২৮-শে সেপ্টেম্বর আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ঘর আলো করে জন্মগ্রহণ করেন আমাদের প্রাণপ্রিয় সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় এস এম দুলাল হোসেন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ আটিগ্রাম ইউনিয়ন শাখা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী) বলেন, আজ ২৮শে সেপ্টেম্বর ২০২১-ইং রোজ মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে কোষাভাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫-তম জন্মদিন পালন করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। ১৯৭৫ সনের ১৫-ই আগষ্ট স্বার্থান্বেশী ব্যাক্তিরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। কিন্তু সৌভাগ্যক্রমে বিদেশে থাকার কারণে বেঁচে আছেন আমাদের আজকের এই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। সেই সভানেত্রীর আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ সারা বাংলাদেশের মানুষের মাঝে ৭৫ লক্ষ ডোজ করোনা ভাইরাস কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে সরকার। তিনি  প্রধানমন্ত্রীর দীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দেশ ও জনপদের নেতা আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এম পি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বর্তমান করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যসুরক্ষা মাস্ক বিতরণ করেন এবং সেই সাথে আসন্ন আটিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে আটিগ্রাম ইউনিয়নের নেতাকর্মীদের কাছে দোয়া ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করেন।
আটিগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আলী হোসেন(ডিলার) এর সভাপতিত্বে আবু বকর সিদ্দিক(৪-নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আটিগ্রাম ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, মসজিদ কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ আটিগ্রাম ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ড সভাপতি বাবু রঞ্জন সুত্রধর, ২নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, আটিগ্রাম ইউনিয়ন শ্রমিক ও সড়ক পরিবহন সভাপতি মোঃ করিম, আটিগ্রাম ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি প্রার্থী বাবু রাজীব সরকার, আটিগ্রাম ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আব্দুল্লাহ্ সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।