জেলা প্রতিবেদকঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার।
তিনি বলেন, নিহত ওই ব্যক্তির জ্বর, কাশিতে মারা গেছেন। তবে ওই গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা ও করোনা বিস্তার রোধে নিহতের পরিবারসহ ছয়টি পরিবার এবং গ্রামটিকে লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তির সঙ্গে করোনা ভাইরাসের উপসর্গের মিল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


