মানিকগঞ্জে উপরমহলের নাম ভাঙ্গীয়ে চলছে ড্রেজার, ভেঙ্গে নিয়ে যাচ্ছে বসতবাড়ি সহ আবাদি জমি 

মোঃ বজলুর রহমান, মানিকগঞ্জঃ “নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে ,এইতো নদীর খেলা “কথাটি গানের মাধ্যমে নদীর বৈশিষ্ট্য প্রকাশ হলেও তা বাস্তবায়ন রূপ নিচ্ছে অবৈধ মাটি খেকো ড্রেজার ব্যবসায়ীরা ৷
মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের হাজিনগর গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে ধলেশ্বরী নদী ৷ নদীর এক পাশে বসতবাড়ি এবং অপর পাশে আবাদি জমি দিয়ে সাজানো সুন্দর একটি পরিবেশ ৷ যেখানে বিদ্যমান রয়েছে নিম্ন ও মধ্যবিত্ত লোকদের হাজারো স্বপ্ন ৷ কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী নদী খননের কাজের ক্ষেত্রে কোনরকম নিয়মের তোয়াক্কা ছাড়াই অবৈধভাবে মাটি অপসারণ করে নিয়ে যাচ্ছে প্রায় ৭ হাজারেরও অধিক দূরত্বে জাগির ইউনিয়নের চান্দিরচর গ্রামে ৷ নদীর দুই পাড়ের দিকে তাকালে দেখা যায় বসতবাড়ির ভিটে নেমে যাচ্ছে নদীতে, অপরপাশে আবাদি জমির পাড় ভেঙে পড়ছে নদীতে ৷
গ্রামের সাধারণ লোকদের থেকে তথ্য নিয়ে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন ,“প্রভাবশালী কিছু লোক উপরমহলের নাম ভাঙিয়ে এ সমস্ত কাজ করে যাচ্ছে” ৷  (১৯/০৩/২০২২) এ সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীতে ড্রেজার দিয়ে খনন কাজ চলছে ৷ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে মোহাম্মদ রিপন ও তপু রায়হান ৷ তারা জানান এই সাইটের ড্রেজারের দায়িত্বে  নিয়োজিত আছে কন্টাকটার মোহাম্মদ হালিম এবং ড্রেজার এর মালিক মোঃ কাওছার হোসেন ৷
বালুমাটি পড়ছে জাগির ইউনিয়নের চান্দির চর গ্রামের মোঃ লালবাবু শেখ এর বাড়িতে ৷ যা নদী থেকে প্রায় ৭ হাজার ফিট দূরে ৷ এলাকাবাসীর একটাই দাবি , যদি সরকারিভাবে এর নিয়ম থেকে থাকে তবে আমরা আমাদের ক্ষতিপূরণের দাবি করছি ৷ অন্যথায় যদি এ নিয়ম না থাকে, তাহলে প্রশাসনের সাহায্য কামনা করছি ৷ অতিসত্বর যেন নদী ভাঙ্গন রোধ করে আমাদের বাসস্থান এবং আবাদি জমি রক্ষায় প্রশাসনের দৃষ্টি গোচর হয় ৷