মানিকগঞ্জে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পৌরসভার কান্দাপৌলী এলাকায় কালীগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, পৌরসভার কান্দাপৌলী এলাকা আব্দুর রহমানের ছেলে মাসুম (৫) ও আমিনুল ইসলাম বিল্টুর ছেলে আবু বক্কর (৩)। ওই দুই শিশু সর্ম্পকে চাচাতে ভাই।
মানিকগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, দুপুরে বাড়ির পাশের কালীগঙ্গা নদীর পাড়ে দুই ভাই খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।