মানিকগঞ্জে বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

শাহাদুর রহমান সংবাদদাতা: মানিকগঞ্জ বাজারে বেশ কিছুদিন ধরে  দেখা যাচ্ছে কিছু কিছু পণ্যের নির্ধারিত বাজার মূল্যের  চেয়েও বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতাগণ।
 এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা অবগত হয়ে সোমবার বেলা ১২ টার দিকে অভিযান  চালায় মানিকগঞ্জ বাজারে ।
এ সময় অভিযান চালিয়ে দেখে বেশ কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্য ছাড়া বেশি মূল্যে বিক্রি করছে পণ্য। তাছাড়া আরো দেখা যায় অনেক প্রতিষ্ঠান পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন করে না। ফলে আরও বিপাকে পড়ে যাচ্ছে সাধারণ ক্রেতাগণ।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা মানিকগঞ্জ বাজারের দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মজিবর ট্রেডার্স কে ৫০০০ টাকা এবং আব্দুল জলিল স্টোর একই ধারায় ২০০০ টাকা জরিমানা করেন। তাছাড়া নির্বাহী কর্মকর্তা বেশ কিছু  ব্যবসায়ীদের সতর্ক করে দেন। নির্বাহী কর্মকর্তা বাজারে অভিযানের পর বাজারের পেঁয়াজের মূল্য সহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের নির্দিষ্ট দর ফিরে আসে।
তাছাড়া নিবার্হী কর্মকর্তা খুচরা ব্যবসায়ীদের কে পেঁয়াজ ১৭০ টাকার উর্ধে বিক্রি করতে মানা করেন। তিনি আরো বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে  পরবর্তীতে  আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপর বাজারে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে।