মানিকগঞ্জে বাড়ির সীমানাকে কেন্দ্র করে দুজন মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি

মাহাবুব আলম তুষার: বসত বাড়ির আঙিনা জোরপূর্বক দখল করে প্রাচীর দিয়ে সীমানা নির্ধারণ করে পাশের ক্ষমতাশীল পরিবারটি,এতে বাধা মূলক কথা বলায় দুজনকে মেরে রক্তাক্ত পরিবেশ তৈরি করে৷ তাদের চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় সরাসরি মানিকগঞ্জ ২৫০ শয্যা হসপিটালে ভর্তি করে ৷
এমন ঘটনা ঘটেছে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার পুকুরিয়ার বৈন্যা প্রসাদ গ্রামে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বাড়ীর সীমানা নিয়ে ঝামেলা চলছিল,হঠাৎ ২৩-০৬-২০২২ তারিখ বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় স্থানীয় লোকজন লাঠিসোটার ঝনঝনানির শব্দ পেয়ে ঘটনাস্থলে আসেন ৷ তারা দেখেন দুজন রক্তাক্ত অবস্থায় আঙিনায় পড়ে রয়েছে ৷ এবং পাশের বাড়ির লোকজন  লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে ৷ তাদের মধ্যে মৃত মবেদ আলীর ছেলে মোহাম্মদ মটক (৫০), মোঃ মালেক(৫২), মোঃ খালেক(৫৫), মোঃ মটকের স্ত্রী রাশেদা বেগম (৪৭) ও তার ছেলে মোঃ তুহিন (২৫) কে দেখা যায় ৷
পরে স্থানীয় লোকজন তাদের সামনে থেকে আজগর আলীর ছেলে মোঃ রাসেল (২৩)ও তার মা মোছাম্মদ রুবি বেগমকে(৪৫) মুমূর্ষ অবস্থায় অটো যোগে সরাসরি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হসপিটাল এ ভর্তি করেন ৷ এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তেমন কথা বলতে পারছিল না ৷ পাশে তাদের আত্মীয় ঘটনার বিবরণ দেন ৷ তারা বলেন,ওরা খুব ক্ষমতা শালী ব্যক্তি ৷ ওরা প্রত্যেককে টাকার গরম দেখায় ৷ তার ছেলে মহিদ(৩৫) নৌবাহিনীতে চাকরি করে এবং অনেক জায়গা জমি আছে ৷ তারপরও ওদের বাড়ির কিছু জায়গা দখল করে ওরা বাড়ির রাস্তা তৈরি করেছে৷ এ নিয়ে কয়েকবার বিচার ডাকা হয়েছিল, কিন্তু কোনো সমাধান হয় নি। ৷ কিন্তু হঠাৎ করে ওরা সেদিন কওয়া নেই বলা নেই ,বাড়ির কিছু জায়গা দখল করে টিন দিয়ে প্রাচীর দিতে শুরু করে ৷
এতে বাধা মূলক কথা বলায় ওরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে ৷ মারতে থাকে আর বলতে থাকে, আজ ওদের কে শেষ করে ফেলব ,দেখি কে ঠেকায় ৷ পরে ওদের চিৎকারে আশেপাশের লোকজন ওদের কবল থেকে ছিনিয়ে নিয়ে জান বাঁচানোর জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে নিয়ে যায় ৷ পরে দেখা যায় রাসেলের মায়ের কানে একজোড়া মার্কি ছিল যার ওজন আনুমানিক ৫ আনা, তা তারা মারামারির সময় ছিনিয়ে নেয় ৷ এ সকল অত্যাচারের বিষয়ে ঘিওর থানায় মামলা করা হলেও পুলিশ কোন সমাধান দিতে পারেনি ৷ পরে উপায়ন্তর না পেয়ে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে অসহায় পরিবারটি৷ যার মামলা নং সি আর 165 ঘিওর 2022  ৷ সরকারের কাছে আমাদের একটাই দাবি তা হলো আমরা গরীব মানুষ ৷ আমরা এর সুষ্ঠু বিচার চাই৷ এমন এক বিচার চাই যেন আর কোন মানুষ অসহায় লোকদের উপর এমন অত্যাচার করতে সাহস না পায় ৷