মানিকগঞ্জে মিনি বাসের ধাক্কায় চালক সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ বজলুর রহমান, সদর প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া বাসস্টান্ড থেকে এগিয়ে, আকিজ টোবাকো গেটের সামনে একটি মোটরসাইকেলে দুজন আরোহী মানিকগঞ্জ শহরের দিকে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা মানিকগঞ্জ গামী একটি মিনি বাস প্রচন্ড জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা ৷
নিহতদের মধ্যে বাইক ড্রাইভার যিনি একজন গরুর ব্যবসায়ী ৷ নাম আনোয়ার হোসেন (৩৮) ৷ পিতা লালচান ৷ গ্রাম ছোট বাড়াহীর চর ৷ মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ৷ অপরজন হলেন হাবিবুর রহমান হাবু (৩৯) ৷ পিতা সিরাজুল ইসলাম ঠান্ডু ৷ গ্রাম নয়াডেঙ্গি ৷ মানিকগঞ্জ সাটুরিয়া থানার ধানকোড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ৷ তিনি মূলত একজন কসাই হেল্পার ৷
তাদের উভয়ের বাড়ির লোকজন থেকে জানা যায়, মানিকগঞ্জ পুলিশ ক্যাম্প নামক স্থানের একজন ব্যবসায়ীর নিকট ১লক্ষ  টাকা পান , সেই টাকা আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হন তারা ৷ সন্ধ্যা আনুমানিক ৭:২৫ মিনিটে মানিকগঞ্জ গামী একটি মিনি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তারা ৷ ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান ,দুজনেই স্বাভাবিকভাবে মোটর সাইকেল চালাচ্ছিল ৷ হঠাৎ পেছন থেকে ছোট একটি বাস তাদেরকে প্রচন্ড জোরে আঘাত করে ৷  কিন্তু এমন পরিস্থিতিতে গাড়ি আটকানো বা তার নাম জানা সম্ভব হয়নি ৷
অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে তারা গাড়ির নাম্বার টি দেখতে পারেনি ৷ তবে সেটা বড় কোন গাড়ি নয় ছোট বাস গুলোর মধ্যে একটি ৷ যা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যাত্রা করে থাকে ৷ প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গাড়ির বেপরোয়া গতির কারণে এমন ঘটনাটি ঘটেছে ৷ পরে লাশ দুটি কে গোলড়া হাইওয়ে পুলিশ এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে গোলড়া হাইওয়ে পুলিশ স্টেশনে নেওয়া হয় ৷ এবং লাশের ওয়ারিশদের কে খবর দেওয়া হয় ৷ ওয়ারিশগণ তাদের লাশকে শনাক্ত করে তাদের ইউনিয়ন পরিষদ এর সাবেক ও নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ বিপ্লব হোসেন সেলিম কে খবর দেন এবং ঘটনাস্থল থেকে থানার নিয়ম-কানুন ও কাগজ স্বাক্ষর করে লাশ বাড়িতে আনার ব্যবস্থা করেন ৷