মোঃ বজলুর রহমান, সদর থানা, মানিকগঞ্জঃ আজ মঙ্গলবার(০৮/০৩/২০২২) ভোর সকালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গী অবস্থিত তারাসিমা গার্মেন্টস ফ্যাক্টরির উদ্দেশ্যে, ধামরাই নয়ারহাট থেকে যাত্রী সেবা বাস ( ঢাকা মেট্রো জ -১৪০২৮৬) রওনা দেয় ৷ পথিমধ্যে বারোবাড়িয়া স্ট্যান্ড ও বাথুলী স্ট্যান্ড এর মাঝ বরাবর ,ইনসেপ্টা কোম্পানির প্রধান গেট নং ১ এর সামনে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ জন যাত্রীসহ পাশের পুকুরে নামিয়ে দেয় ৷ তেমন গুরুতর সমস্যা না হলেও, এ ঘটনায় ৬ জন যাত্রী আহত হয় ৷ তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ধামরাই ইসলামপুর সরকারি হসপিটালে ভর্তি করানো হয় ৷
বাসটির মালিক আব্দুল মালেক এবং তারই ছেলে ড্রাইভার রাসেল (২১) জানান, “ রাস্তার বাম পাশে রাস্তা সংস্কারের কাজ চলার কারণে আকস্মিকভাবে সামনের একটি বাস ব্রেক করে থেমে যায় ৷ কিন্তু ,আমার গাড়িটি ব্রেক পাড়া দেওয়ার পরও গাড়ি না থাকার কারণে আমি পাশ কাটিয়ে গাড়িকে থামানোর জন্য পাশের পুকুরে আস্তে করে নামিয়ে দেই ৷ এতে আমার যাত্রীর তেমন কোনো সমস্যা বা ক্ষতি হয়নি ৷ সাধারণত তাদের কাপড় ভিজে যায় এবং ৬ জন লোক বাসের সিটের সাথে আঁচর খায় ৷ তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ইসলামপুর হসপিটালে ভর্তি করানো হয়েছে ৷”
তিনি দাবি করেন, তার গাড়িটি পূর্ণ বৈধতার সাথে রাস্তায় যাত্রীদের সেবা দিয়ে আসছে ৷ তার গাড়ির বর্তমান নাম্বার হল ( ঢাকা মেট্রো জ -১৪০২৮৬) ৷ ইনসেপ্টা কোম্পানির ভিডিও ফুটেজ থেকে দেখা যায় ৷ গাড়িটি সত্যিই ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে নামিয়ে দেয় ৷


