মানিকগঞ্জ জেলার হরিরামপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

সুজন মাহমুদ, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হরিরামপুর উপজেলা প্রসাশনের উদ্যোগে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ এবং উপজেলা পরিষদ হল রুমে বিশেষ আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু,  সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম বাবু,  সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ  প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন।