নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয় মাসের অন্তঃসত্ত্বা মোছা. জেসমিন আক্তার (৩৫) পেটে থাকা সন্তানটি মারা গেছে।
শনিবার (২৫ ডিসেম্বর) ভোরের দিকে তার পেটে থাকা মেয়ে সন্তান জন্ম নেয় দুই ঘণ্টা পরে নবজাতক মেয়েটি মারা যায়।
দগ্ধ জেসমিন আক্তার এর আত্মীয় মামুন জানান, ভোরের দিকে প্রাকৃতিকভাবেই জন্ম হয় ওই নবজাকতের। পরে আমরা ঢামেকের নবজাতক ইউনিটে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা কেরানীগঞ্জের পারিবারিক কবরস্থানে গিয়ে দাফন সম্পন্ন করি।
তিনি আরো জানান, জেসমিন আক্তারের এক ছেলে ও এক মেয়ের জননী। ঘটনাস্থলেই মেয়ে মাহিনুর (০৫) মারা যায়। ছেলে তামিম হাসান (০৮) বার্নে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, ভাগ্যের কি পরিহাস জন্ম নেওয়া মেয়ে নবজাতকটি মারা গেল। তার ছেলের কি হয় আল্লাহ পাক ভালো জানেন। আপনারা সবাই দোয়া করবেন।


