শহিদুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ করোনা সংক্রামণের বিপজ্জনক সময় পার করলেও মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এখানো মানুষের মধ্যে রয়েছে অনীহা.দিন যতই যাচ্ছে ততই যেন মানুষ মাস্ক ব্যবহারের প্রতি উদাসীন হয়ে পড়েছে। লকডাউন অনেকটা শিথিল হলেও জীবন যাত্রার মান স্বাভাবিক হয়ে এসেছে ।
মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে । তাদের অনেকের মুখে থাকছে না স্বাস্থ্য সুরক্ষার অতিপ্রয়োজনীয় স্বাস্থ্য সম্মত সামগ্রীটি। পাড়া মহল্লায় জট বেধেঁ আড্ডা দেওয়ার সময় বিভিন্ন পাবলিক স্থানে বাজার এবং বিনোদন কেন্দ্রে এক সঙ্গে মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা যাচ্ছে। অথচ মাস্ক ছাড়া ঘর থেকে বের হলেই জরিমানার বিধান করা হয়েছে।
পুলিশ ট্রাফিক বিভাগের দায়িত্বশীল সূত্রে ক্রাইম পেট্রোল বিডির প্রতিনিধিকে জানান ২০১৮ সালের সংক্রামণ আইনের ধারায় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ ধারা অনুযায়ী মাস্ক ব্যবহার না করলে শাস্তি সার্বোচ্চ ৬ মাসের জেল এবং ১,০০,০০০ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।


