মিরপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে আনজেরা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া ক্যানেলপাড়ার বাসিন্দা স্বামী নজরুল ইসলাম ওরফে নজুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনজেরা নজরুলের প্রথম স্ত্রী বলে জানা গেছে।

আমলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলোহের জেরে আত্মহত্যা করেছেন আনজেরা। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা তা খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।