মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে শ্রীনগরে শোক র‌্যালি

মোঃ সুমন হোসেন শাওন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় সাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির এর নেতৃত্বে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক র‌্যালি ও অলোচনা সভায় উপজেলার ১৪ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১১ টায় এম রহমান কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার ডাকবাংল চত্তরে এসে শেষ হয়। পরে শোক র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

SONY DSC

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, শ্রীনগর কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি মুরাদ হোসেন। এছারাও উপস্থিত ছিলেন হারুন-উর-রশিদ, খলিলুর রহমান মাষ্টার, রমজ উদ্দিন বেপারী, জিএম লতিফ, হাজী আঃ লতিফ মিয়া, এসএম মুরাদ হোসেন, ওয়াহিদুর রহমান জিঠু, পারভেজ সিকদার পনির, জাকির হোসেন প্যারোট, রুবেল হোসেন জয়, সাব্বির শেখ, আবির রায়হান সৈকত, জহিরুল ইসলাম লিমন, শেখ মোঃ লিটন, দেলোয়ার হোসেন দিপক, হারুন মোড়ল, আঃ কুদ্দুস, মামুন বেপারীসহ প্রমুখ।