মূলঘরে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত

ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বুধবার বিকেল ৫টায় ফলতিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আবু বকর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত এর স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ তৌহিদুল ইসলাম পপলু, যুবলীগ নেতা সরদার রবিউল ইসলাম, শ্রমিকলীগ নেতা অনিমেশ রায়, সাবেক ছাত্রলীগ নেতা মিন্টু মন্ডল, ছাত্রলীগ নেতা সরদার আরিফুল ইসলাম, কৃষকলীগ নেতা পিযুষ কান্তি সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সরদার রহমত আলী প্রমূখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সংকর কুমার নাগ, মল্লিক আঃ সাত্তার, প্রজিৎ কুমার মজুমদার সহ বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওঃ আঃ জলিল।