মেক্সিকোর জয়ে কোচকে একেমন আমন্ত্রণ

খেলা ডেস্কঃ যেটা কখনো ভাবেনি তারা সেটাই যেন হল রাশিয়া বিশ্ব কাপে গতবারের ও চার বিশ্ব কাপ জয়ী জার্মানি যেন পাত্তা দিল না মেক্সিকো ফুটবলাররা। চিরচেনা জার্মানিকে মনিল করে দিল মেক্সি বাহিনী। রাশিয়া বিশ্ব কাপ কি তাহলে নতুন কোন চমক দেখবে? আর এই জয়ে যেন উড়ছে পুরো মেক্সিকো দেশ, তার প্রমাণ মিলে মেক্সিকোর উল্লাসে। দেশের ফুটবল যেন মহাপ্রলয় সৃষ্টি করেছে জনতার মাঝে। ‘এল ত্রি’ আবারো প্রমাণ করলো তারা ছেড়ে কথা বলে না। তাই তো কলম্বিয়ান সাবেক তারকা ফসটিনো অ্যাসপ্রিয়া উৎফুল্ল হয়ে মেক্সিকো কোচ জুয়ান কে সরাসরি যৌন মিলনে আমন্ত্রণ জানালেন।

টুইটারে তিনজন মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে নিউক্যাসলে খেলা প্রাক্তন তারকা বললেন, ‘‘মেক্সিকো ঐতিহাসিক জয় পেল। এবং প্রোফেসর ওসোরিও আমাদের তো সেলিব্রেট করতেই হবে। শুধু আপনি বলুন কোথায় এই তিন রমণীদের পাঠাতে হবে।’’

মুহূর্তের মধ্যে হামেস রড্রিগেজের পূর্বসূরির এই টুইট ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যেই ৭০০০ লাইকস এবং ৩০০০বার রিটুইট করা হয়। অ্যাসপ্রিয়ার প্রস্তাবে শুরু হয় নয়া বিতর্ক। তা আঁচ পেয়েই ডিলিট করে ফেলেন তিনি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে নিজস্ব ব্র্যান্ডের কণ্ডোম বাজারে আনেন। অ্যাসপ্রিয়াকে একটি নীলছবি অভিনয় করার প্রস্তাবও দেওয়া হয়।
যাইহোক, অ্যাসপ্রিয়ার প্রস্তাবে সাড়া না দিয়ে মেক্সিকো কোচ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন।

মেক্সিকোর কয়েকজন ফুটবলার বিশ্বকাপে খেলতে নামার আগেই যৌন পার্টিতে উল্লাস করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। প্রচণ্ড সমালোচিত হতে হয়েছিল ফুটবলারদের। বিশ্বকাপের মাঝেও সেই ভূত মেক্সিক্যান ফুটবলারদের তাড়া করল।

সূত্র এইবেলা