মেট্রোরেল প্রকল্পে করোনার প্রভাব, ৭দিনে আক্রান্ত ৪৮ জন

দেশ ব্যাপি চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিনিয়ত দেশে বাড়ছে করোনায় কাক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এবার করোনার প্রভাব মেট্রোরেল প্রকল্পে। এক সপ্তাহে অন্তত ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত মোট ৫১৮ জন। প্রকল্পে ৭ হাজার কর্মী কাজ করছে। যার মধ্যে ছয় হাজার বাংলাদেশি। বাকি এক হাজার বিদেশি কর্মী। তবে কর্তৃপক্ষ বলছে থামবে না প্রকল্পের কাজ।

চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রথম পর্যায়ে গাবতলী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০টি শয্যা ও উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৩টি শয্যার আরেকটি ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। প্রয়োজনে এই দুটি হাসপাতালে শয্যা সংখ্যা আরও বাড়ানোর কথা জানান প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, গত সপ্তাহে আমাদের ৪৮ জনের করোনা হয়েছে। গত বছর এভাবে আক্রান্ত হয়নি। আমাদের নিজেস্ব ২৪ বেডের হাসপাতাল আছে। দরকার হলে তা আরও বাড়াতে হবে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৬২ শতাংশ। আর প্রকল্পের অগ্রগতি ৮৫ শতাংশ।