মেসিকে ছাড়াই ঐক্যবদ্ধ হব: রোনাল্ড ক্যোমান

মেসিবিহীন বার্সেলোনা লা লিগায় নিজেদের প্রথম খেলা ভালোভাবেই শেষ হয়েছে। মৌসুমের প্রথম ম্যাচে সোমবার (১৬ আগস্ট) রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে। মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোলে কাতালানদের জয় ৪-২ গোলে। আর এই জয়ের পর হুংকার ছুড়েছেন বার্সা কোচ রোনাল্ড ক্যোমান।

ফুটবলবোদ্ধা থেকে সমর্থক, সবার মুখে এত দিন একই কথা মেসি চলে যাওয়ার পর ছন্দ হারিয়ে ফেলবে বার্সেলোনা। ক্লাবটির অন্ধ সমর্থকও এ কথা বিশ্বাস করতে শুরু করেছিলেন।

কিন্তু প্রথম জয়ের মধ্য দিয়ে যেন সেই জবাবটাই দিলেন বার্সা কোচ।

রোনাল্ড কোম্যান বলেন, লিওনেল মেসি পরবর্তী যুগে বার্সেলোনার খেলা আরও ঐক্যবদ্ধ হতে পারে।