এক সপ্তাহ আগেও তার মুখে ছিল না কোনো হাসি। সপ্তাহ ঘুরতেই মেসি হাসছেন। হাসাচ্ছেন মেসিভক্তদের, আর্জেন্টাইন সমর্থকদের
ক্রীড়া ডেস্ক: আজ শেষ ষোলোর মহারণে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। ভেন্যু কাজান এরেনা। মাঠে নামার আগে মেসির মুখে ফুটল হাসি। মলিন মুখে অমলিন হাসি ফোটায় অদ্ভুত সুন্দর লাগছিল এ ফুটবল জাদুকরকে। আজ তার আরেকটি জাদু দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

চনমনে মেসি। শারীরিক ভাষায় আত্মবিশ্বাস। গতকাল অনুশীলনের পুরোটা সময় খোশ মেজাজে ছিলেন ফুটবল জাদুকর।

পানি পানের পর জায়গামতো বোতল ছুঁড়ে মারার চেষ্টায় মেসি।

অনুশীলনে ব্যস্ত মেসি। আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।

বিশ্বকাপে আর্জেন্টিনার ভাগ্য মেসির কাঁধে। তাইতো মেসিকে নিয়ে উল্লাস। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে তাঁরই ছবি আকছেন এক চিত্রশিল্পী।


