মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দুটি আলগামনের সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী বাজারের অদূরে দুটি আলগামনের সংঘর্ষে জামাল হোসেন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই কৃষক। সোমবার (২৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের জমির উদ্দীনের ছেলে।

বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক ইকরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।