ক্রীড়া ডেস্ক : মেয়েদের বিশ্বকাপের পর্দা নামছে আজ। তার আগে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-২।
এর আগে মেয়েদের বিশ্বকাপের দশ আসরে ছয়বার ফাইনাল খেলেছে ইংল্যান্ডের মেয়েরা। তার মধ্যে শিরোপা জিতেছে তিনবার। অন্যদিকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে ভারত। এর আগে একবার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি তাদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে পারবে কী এশিয়ার দলটি?


