মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি: ইলিশ প্রজনন মৌসুমে কেউ ইলিশ মাছ ধরলে সেই আইন ভঙ্গকারীর বিরুদ্ধে সর্বনি¤œ ১ বছরের জেল ও জরিমানা বিধান রয়েছে। সেইসাথে এ মৌসুমে ইলিশ মাছ বিপণণ ও মজুদ করা যাবে না। বুধবার সকালে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা টাক্স কমিটির সভায় এ কথা জানানো হয়।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.আলমগীর হুসাইন এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা সহকারি মৎস্য অফিসার মো. ইয়াকিন আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায় , সমাজ সেবা অফিসার মো. মঞ্জুরুল হাছান, থানা অফিসার ইন-চার্জ (তদন্ত) তারক বিশ্বাস।বক্তব্য রাখেন, কোস্টগার্ড কন্টিজেন্ট অফিসার ফরিদ আহমেদ,সাংবাদিক মেহেদী হাসান লিপন, শামীম আহসান মল্লিক, উপজেলা মৎস্য কমিটির সভাপতি আবু সালেহ ফরাজী, সম্পাদক মো. আলামীন, মুনসুর আলী প্রমুখ।
১ লা অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রদান প্রজনন মৌসুম ঘোষনা করা হয়েছে। এদিনে ইলিশ মাছ ধরা, বিপণণ ও মজুদ নিষিদ্ধ।


