ম্যাচে না খেলেই দেশে ফিরে গেছেন শিখর ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আজ রোববার বিকেলে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে ভারত। এই ম্যাচে না খেলেই দেশে ফিরে গেছেন শিখর ধাওয়ান। মূলত তার মায়ের অসুস্থ্যতার কারণেই দেশে ফিরে গেছেন তিনি। শ্রীলঙ্কা থেকে দিল্লিতে গেছেন ধাওয়ান। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধাওয়ানের মায়ের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

আজ রোববার বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ওয়ানডে মাঠে নামবে ভারত। এই ম্যাচে ও একমাত্র টি-টোয়েন্টিতে ধাওয়ানের পরিবর্তে কে খেলবেন সেটা এখনো জানানো হয়নি।

ভারত ইতিমধ্যে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরজ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে। আজ জয় পেলে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করবে তারা। শিখর ধাওয়ান শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩২ রানের অনবদ্য ইনিংস খেলেন। এরপর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে ৪৯, ৫ ও ৪ রান করেন।